কোন শর্তে a₁x + b₁y = c₁, a₂x + b₂y = c₂ সমীকরণজোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে?
সঠিক উত্তর: a₁/a₂ ≠ b₁/b₂
ব্যাখ্যা: দুই চলকবিশিষ্ট সরল সমীকরণজোটের সমাধান যোগ্যতা অনুযায়ী:
যদি a₁/a₂ ≠ b₁/b₂ হয়, তবে সমীকরণজোটটি সামঞ্জস্য/সঙ্গতিপূর্ণ এবং পরস্পর অনির্ভরশীল হয়।
এক্ষেত্রে সমাধান থাকে একটি (অনন্য)।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।