সমতলীয় জ্যামিতিতে - i. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট ii. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ iii. ত্রিভুজের যে কোনো বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ প্রত্যেকটি কোণ অপেক্ষা বৃহত্তর নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: i. সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60° যা এক সমকোণ (90°) অপেক্ষা ছোট।
ii. সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি সূক্ষ্মকোণের সমষ্টি এক সমকোণ।
iii. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়টির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অর্থাৎ অবশ্যই আলাদাভাবে প্রত্যেক বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের থেকে বড় হবে।