একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য একটি আয়তাকার বাগানের কর্ণের সমান। আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x ও y হলে, বর্গাকার বাগানের ক্ষেত্রফল কত বর্গ একক?
সঠিক উত্তর: x² + y²
ব্যাখ্যা: প্রশ্নমতে, বর্গের এক বাহু = আয়তের কর্ণ
= √((দৈর্ঘ্য)² + (প্রস্থ)²)
= √(x² + y²) [∵ দৈর্ঘ্য = x, প্রস্থ = y]
∴ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = বাহু²
= (√(x² + y²))²
= x² + y²