দুইটি সম্পূরক কোণের পরিমাপের অনুপাত 3 : 7 হলে, বৃহত্তম কোণ কত?
সঠিক উত্তর: 126°
ব্যাখ্যা: আমরা জানি, দুইটি সম্পূরক কোণের যোগফল 180°
কোণ দুইটির অনুপাত 3 : 7
ধরি, কোণ দুইটি 3x ও 7x
প্রশ্নমতে, 3x + 7x = 180°
বা, 10x = 180°
অতএব, x = 18°
বৃহত্তম কোণ = 7 × 18° = 126°