বিষয়: গণিত অধ্যায়: পরিমিতি

একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ করা হলে উহার ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কতগুণ হবে?

ক. 3 গুণ
খ. 4 গুণ
গ. 6 গুণ
ঘ. 9 গুণ

সঠিক উত্তর: 9 গুণ

ব্যাখ্যা: ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a একক
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a² বর্গ একক
এখন, 3 গুণ বৃদ্ধি করলে দৈর্ঘ্য = 3a একক
∴ নতুন ক্ষেত্রফল = (3a)² = 9a² বর্গ একক
নতুন ক্ষেত্রফল / পূর্বের ক্ষেত্রফল = 9a² / a² = 9
নতুন ক্ষেত্রফল = 9 × পূর্বের ক্ষেত্রফল
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 গুণ হবে।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'পরিমিতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store