x - y + 2 ≥ 0 অসমতাটিতে x = -1 হলে, y এর কোন মানের জন্য অসমতাটি সিদ্ধ হয়?
সঠিক উত্তর: 1
ব্যাখ্যা: প্রদত্ত অসমতা, x - y + 2 ≥ 0
প্রদত্ত অসমতার বামপক্ষে, x = -1 বসিয়ে পাই,
-1 - y + 2 ≥ 0
বা, -y + 1 ≥ 0
বা, -y ≥ -1
অতএব, y ≤ 1
যেহেতু অপশনগুলোর মধ্যে শুধুমাত্র 1 মানটি y ≤ 1 শর্তটি পূরণ করে,
তাই x = -1 হলে, y = 1 এর জন্য অসমতাটি সিদ্ধ হবে।