ক্যান্ডেলার সংজ্ঞায় বিকিরণ তীব্রতা কত?
ক. ১ স্টেরেডিয়ান ঘনকোণে ১/৬৮৩ ওয়াট
খ. ১ স্টেরেডিয়ান ঘনকোণে ১/২৭৩.১৬ ওয়াট
গ. ১ স্টেরেডিয়ান ঘনকোণে ৫৪০ x ১০¹² Hz
ঘ. ১ স্টেরেডিয়ান ঘনকোণে ১/২৯৯ ৭৯২ ৪৫৮ Hz
সঠিক উত্তর: ১ স্টেরেডিয়ান ঘনকোণে ১/৬৮৩ ওয়াট
ব্যাখ্যা: দীপন তীব্রতার একক ক্যান্ডেলা: সেকেন্ডে ৫৪০ x ১০¹² বার কম্পনরত আলোর উৎস থেকে যদি এক স্টেরেডিয়ান (Steradian) ঘনকোণে এক ওয়াটের ৬৮৩ ভাগের এক ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায় তাহলে সেই আলোর তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেলা।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'ভৌত রাশি ও পরিমাপ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।