A ∩ B = B এবং A, B সমান না হলে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: B ⊂ A
ব্যাখ্যা: এখানে, A ∩ B = B; অর্থাৎ A ও B এর সাধারণ সদস্যগুলো এবং B সেটের সকল সদস্য একই।
সুতারাং, B অবশ্যই A সেটের উপসেট। অর্থাৎ B ⊆ A।
যেহেতু A ও B সমান নয়, তাই B, A এর একটি প্রকৃত উপসেট। অর্থাৎ B ⊂ A।