কোন সমতলে কোন নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দুগুলোর সেটকে কী বলে?
সঠিক উত্তর: বৃত্ত
ব্যাখ্যা: বৃত্ত: কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যে সকল বিন্দু সমান দূরে অবস্থিত তাদের সেটকে বৃত্ত বলে।
কেন্দ্র: যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে বৃত্ত নামক সঞ্চারপথের সৃষ্টি হয় তাকে বৃত্তের কেন্দ্র বলে।
ব্যাসার্ধ: বৃত্তের কেন্দ্র ও পরিধিস্থ যেকোনো বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলে।
পরিধি: বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে।
জ্যা: বৃত্তের পরিধিস্থ যেকোনো দুইটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের জ্যা বলে।