আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার। ঘরটির মেঝে মোজাইক করতে প্রতি বর্গমিটারে 900 টাকা খরচ হয়। ঘরটির মেঝের দৈর্ঘ্য কত মিটার?
সঠিক উত্তর: 6
ব্যাখ্যা: ধরি, আয়তাকার ঘরের প্রস্থ x মিটার
তাহলে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য (x + 2) মিটার
ঘরের পরিসীমা = 2(x + x + 2)
শর্তমতে, 2(x + x + 2) = 20
বা, 2(2x + 2) = 20
বা, 4x + 4 = 20
বা, 4x = 20 - 4
বা, 4x = 16
বা, x = 16/4
.: x = 4 মিটার
তাহলে, দৈর্ঘ্য = x + 2 = 4 + 2 = 6 মিটার
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।