রকেটের গতি কীসের উদাহরণ?
সঠিক উত্তর: ভরবেগের সংরক্ষণের সূত্র
ব্যাখ্যা: রকেটের গতি ভরবেগের সংরক্ষণের সূত্র মেনে চলে। রকেটের পশ্চাৎ অংশে দহন কক্ষ থাকে যেখানে রকেটের জ্বালানি পোড়ানো হয়। এই পোড়া জ্বালানি দ্রুত বেগে বের হয়ে যায়। ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী রকেট সামনের দিকে অর্থাৎ জ্বালানির পশ্চাৎ দিকে একটি ভরবেগ তথা বেগ লাভ করে।