৩৬ বর্গ সে.মি. ক্ষেত্রফলবিশিষ্ট একটি তক্তা থেকে x সে.মি. দৈর্ঘ্য ও ৪ সে.মি. প্রস্থবিশিষ্ট আয়তাকার তক্তা নেওয়া হলো। x এর সম্ভাব্য মান নিচের কোনটি?
সঠিক উত্তর: ৪ < x < ৯
ব্যাখ্যা: x সে.মি. দৈর্ঘ্য ও ৪ সে.মি. প্রস্থবিশিষ্ট আয়তাকার তক্তার ক্ষেত্রফল = 4x
শর্তমতে, 4x < 36
বা, x < 9
তক্তাটির প্রস্থ ৪ সে.মি.
তাই x এর মান ৪ সে.মি. থেকে বেশি
সুতরাং x > 4
নির্ণেয় অসমতা: 4 < x < 9
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।