-785° এর অবস্থান কোন চতুর্ভাগে অবস্থিত?
সঠিক উত্তর: ৪র্থ
ব্যাখ্যা: -785° = -720° - 65°
= -8 × 90° - 65°
-785° একটি ঋণাত্মক কোণ। -785° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে দুইবার সম্পূর্ণ (4 সমকোণ) ঘুরার পর একই দিকে আরও 65° ঘুরতে হয়েছে। সুতরাং, -785° কোণটির অবস্থান চতুর্থ চতুর্ভাগে।