0.2 + 0.02 + 0.002 + .... ∞ ধারাটির অসীমতক সমষ্টি কত?
সঠিক উত্তর: 2/9
ব্যাখ্যা: প্রদত্ত গুণোত্তর ধারা, 0.2 + 0.02 + 0.002 + .... ∞
ধারাটির প্রথম পদ, a = 0.2
সাধারণ অনুপাত, r = 0.02 / 0.2 = 0.1
যেহেতু |r| < 1, তাই অসীমতক সমষ্টি বিদ্যমান।
অসীমতক সমষ্টি, S∞ = a / (1 - r) = 0.2 / (1 - 0.1) = 0.2 / 0.9 = 2/9