কোন ধাতুর ওপর জিংকের প্রলেপ দেওয়াকে কী বলে?
সঠিক উত্তর: গ্যালভানাইজিং
ব্যাখ্যা: তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলে। কোনো ধাতুর উপর জিংক ধাতুর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলা হয়। উল্লেখ্য, লোহার উপর টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং বলে।