√(2x - 3) + 5 = 2 সমীকরণ— i. একটি একচলক বিশিষ্ট সমীকরণ ii. এর সমাধান সেট S = { } iii. এর সমাধান x = 6 নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: (i) সমীকরণটিতে একটি চলক x বিদ্যমান সুতরাং এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ।
(ii) √(2x - 3) + 5 = 2
বা, √(2x - 3) = 2 - 5
বা, √(2x - 3) = - 3
কিন্তু কোনো বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না।
সুতরাং সমাধান সেট, S = { }
(iii) যেহেতু সমাধান সেট ফাঁকা সেট বা { } অর্থাৎ সমীকরণটির কোনো সমাধান নেই, তাই x = 6 হতে পারে না।
সুতরাং, (i) ও (ii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক) i ও ii।