বিষয়: গণিত অধ্যায়: সেট ও ফাংশন

M = {x ∈ N : 1 ≤ x < 6} হলে- i. M সেটের উপাদান সংখ্যা 5 ii. M সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32 টি iii. M সেটে মৌলিক সংখ্যা 3টি নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: i ও iii

ব্যাখ্যা: দেওয়া আছে, M = {x ∈ N : 1 ≤ x < 6} = {1, 2, 3, 4, 5}
* M সেটের উপাদান সংখ্যা, n = 5
∴ (i) নং সঠিক।
* M সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2ₙ - 1 = 2⁵ - 1 = 32 - 1 = 31
∴ (ii) নং সঠিক নয়।
* M সেটের উপাদান গুলোর মধ্যে 2, 3, 5 সংখ্যাগুলো মৌলিক।
M সেটে মৌলিক সংখ্যা 3টি।
∴ (iii) নং সঠিক।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (i ও iii)।

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'সেট ও ফাংশন' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store