বিষয়: গণিত অধ্যায়: দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ

দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 3। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি কত?

ক. 25
খ. 36
গ. 41
ঘ. 63

সঠিক উত্তর: 25

ব্যাখ্যা: মনে করি, একক স্থানীয় অঙ্ক = x এবং দশক স্থানীয় অঙ্ক = y
.: সংখ্যাটি = x + 10y
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = y + 10x
প্রশ্নানুসারে, y + 10x = 2(x + 10y) + 2
বা, y + 10x = 2x + 20y + 2
বা, y + 10x - 2x - 20y = 2
.: 8x - 19y = 2 ...... (i)
আবার, প্রশ্নানুসারে, x - y = 3
.: x = y + 3 ...... (ii)
x-এর মান (i) নং এ বসিয়ে পাই,
8(y + 3) - 19y = 2
বা, 8y + 24 - 19y = 2
বা, -11y = 2 - 24
বা, -11y = -22
.: y = 2
(ii) নং এ y এর মান বসিয়ে পাই,
x = 2 + 3 = 5
.: সংখ্যাটি = 5 + 10 × 2 = 25

এসএসসি গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের 'দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store