একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৩ মিটার বেশি এবং পরিসীমা ৩০ মি হলে আয়তক্ষেত্রের প্রস্থ কত মিটার?
সঠিক উত্তর: ৬
ব্যাখ্যা: ধরি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
অতএব, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x + ৩ মিটার
আমরা জানি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
অর্থাৎ, আয়তক্ষেত্রের পরিসীমা = ২(x + ৩ + x) = ৪x + ৬
শর্তমতে, ৪x + ৬ = ৩০
বা, ৪x = ২৪
অতএব, x = ৬
সুতরাং, আয়তক্ষেত্রের প্রস্থ = ৬ মিটার।