কোন পদার্থ বৃদ্ধির কারণে বাতাসের ঘনত্ব কমে যায়?
সঠিক উত্তর: জলীয় বাষ্প
ব্যাখ্যা: জলীয় বাষ্প হচ্ছে পানি, যার আণবিক ভর 18। বাতাসের মূল দুইটি উপাদান নাইট্রোজেন (আণবিক ভর 28) এবং অক্সিজেন (আণবিক ভর 32) যাদের আণবিক ভর পানি অপেক্ষা বেশি। তাই যখন বাতাসে জলীয় বাষ্প থাকে তখন বেশি আণবিক ভরের নাইট্রোজেন এবং অক্সিজেনের বদলে কম আণবিক ভরের পানির অণু স্থান করে নেয়। কাজেই বাতাসের ঘনত্ব কমে যায়।