এক কিলোওয়াট ঘণ্টা কত জুল তড়িৎ শক্তির সমান?
সঠিক উত্তর: 3.6 × 10⁶ J
ব্যাখ্যা: এক কিলোওয়াট ঘণ্টা 3.6 × 10⁶ J জুল তড়িৎ শক্তির সমান।
কিলোওয়াট ঘণ্টা: এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো পরিবাহকের মধ্য দিয়ে এক ঘণ্টা ধরে তড়িৎ প্রবাহিত করলে যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাকে এক কিলোওয়াট ঘণ্টা বলা হয়।
1 kWh = 1000 W × 1 h
= 1000 W × (60 × 60) s
= 3600000 W s
= 3.6 × 10⁶ J