একটি স্প্রিং কেটে সমান দুই টুকরা করলে উহার স্প্রিং ধ্রুবকের কী রূপ পরিবর্তন হবে?

ক. অর্ধেক হবে
খ. কমবে
গ. বাড়বে
ঘ. অপরিবর্তিত থাকবে

সঠিক উত্তর: বাড়বে

ব্যাখ্যা: স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হবে অর্থাৎ বাড়বে।
আমরা জানি, স্প্রিং এর ক্ষেত্রে বল F, স্প্রিং ধ্রুবক k এবং স্প্রিং এর প্রসারণ x হলে, F = kx বা k = F/x।
এখন স্প্রিংটিকে কেটে অর্ধেক করে একই বল F প্রয়োগে প্রসারণ x' হলে, x' = x/2।
নতুন স্প্রিং ধ্রুবক, k' = F / x' = F / (x/2) = 2(F/x) = 2k
সুতরাং, স্প্রিং ধ্রুবক দ্বিগুণ হবে অর্থাৎ বাড়বে।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'কাজ, ক্ষমতা ও শক্তি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store