-520° কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করবে?
সঠিক উত্তর: ৩য়
ব্যাখ্যা: -520° = -450° - 70°
= -5 × 90° - 70°
-520° একটি ঋণাত্মক কোণ। -520° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে 5 সমকোণ বা 450° ঘুরে একই দিকে আরও 70° ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -520° কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে।