X মৌলটির ইলেকট্রন বিন্যাস 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵ 4s¹ হলে, মৌলটি পর্যায় সারণির কোন গ্রুপে অবস্থিত?
সঠিক উত্তর: গ্রুপ-6
ব্যাখ্যা: X মৌলটির ইলেকট্রন বিন্যাস: 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d⁵ 4s¹। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে মৌলটির সর্বশেষ শক্তিস্তরে s অরবিটাল আছে এবং তার আগের শক্তিস্তরে d অরবিটাল আছে। এখানে d অরবিটালে ৫টি এবং s অরবিটালে ১টি ইলেকট্রন রয়েছে। সুতরাং গ্রুপ নম্বর = 5 + 1 = 6 (নিয়ম-৩)। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর গ্রুপ-6।