বিষয়: উচ্চতর গণিত অধ্যায়: সমীকরণ

4x - 1 - x² = 0 এর মূলদ্বয় কীরূপ হবে?

ক. বাস্তব, অসমান ও অমূলদ
খ. বাস্তব ও পরস্পর সমান
গ. অবাস্তব
ঘ. বাস্তব, অসমান ও মূলদ

সঠিক উত্তর: বাস্তব, অসমান ও অমূলদ

ব্যাখ্যা: 4x - 1 - x² = 0
বা, -(x² - 4x + 1) = 0
বা, x² - 4x + 1 = 0 কে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, a = 1, b = -4, c = 1
নিশ্চায়ক, b² - 4ac = (-4)² - 4 . 1 . 1 = 16 - 4 = 12 যা 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ নয়। কাজেই মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

এসএসসি উচ্চতর গণিত প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য উচ্চতর গণিত বিষয়ের 'সমীকরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store