একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সে.মি. হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
সঠিক উত্তর: 20√3
ব্যাখ্যা: আমরা জানি, ঘনকের ধার a হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a²
প্রশ্নমতে, 6a² = 2400
বা, a² = 2400 / 6 = 400
বা, a = √400 = 20 সে.মি.
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
= (√3 × 20) সে.মি.
= 20√3 সে.মি.