নিচের তথ্যগুলো লক্ষ কর- i. 0 একটি স্বাভাবিক সংখ্যা ii. √5 একটি অমূলদ সংখ্যা iii. সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণসংখ্যা নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: i. শূন্য (0) স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। এটি অঋণাত্মক পূর্ণসংখ্যা।
ii. √5 একটি অমূলদ সংখ্যা কারণ পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলের মান অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা।
iii. N ⊂ Z অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট। সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা।
সুতরাং ii ও iii সঠিক।