নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
সঠিক উত্তর: বায়োগ্যাস
ব্যাখ্যা: বায়োগ্যাস জীবাশ্ম জ্বালানি নয়। কোটি কোটি বছর পূর্বে প্রাকৃতিক বিপর্যয়ে মাটির নিচে চাপা পড়া উদ্ভিদ ও প্রাণী থেকে কয়লা, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়েছে বলে এদের জীবাশ্ম জ্বালানি বলা হয়। কিন্তু বায়োগ্যাস বর্তমান সময়ের পচনশীল জৈব পদার্থ থেকে তৈরি করা হয়।