বর্তনীতে বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয়— i. ভোল্টমিটার ii. অ্যামিটার iii. জেনারেটর কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
ব্যাখ্যা: বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য অ্যামিটার ও বৈদ্যুতিক বিভব পার্থক্য পরিমাপের জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। অন্যদিকে, জেনারেটর যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তড়িৎ উৎপাদন করে।
অ্যামিটার বর্তনীতে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয় এবং ভোল্টমিটার বর্তনীতে স্থিরমানের রোধের দুই প্রান্তে সমান্তরালে যুক্ত করা হয়।