M(x) = 2x² - 5x + x³ + 7 এবং N(x) = x² - 2x + 3 হলে M(x) / N(x) এর মাত্রা কত?
সঠিক উত্তর: 1
ব্যাখ্যা: দেওয়া আছে, M(x) = 2x² - 5x + x³ + 7 = x³ + 2x² - 5x + 7
এখানে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ = x³
অতএব, M(x) এর মাত্রা = 3
আবার, N(x) = x² - 2x + 3
এখানে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদ = x²
অতএব, N(x) এর মাত্রা = 2
M(x) / N(x) এর মাত্রা = M(x) এর মাত্রা - N(x) এর মাত্রা = 3 - 2 = 1।