x অক্ষের সাথে 3x + 2y + 6 = 0 রেখার ছেদবিন্দু কোনটি?
সঠিক উত্তর: (-2, 0)
ব্যাখ্যা: x অক্ষের উপর যেকোনো বিন্দুর কোটি শূন্য। প্রদত্ত রেখার সমীকরণে কোটির মান শূন্য বসালে প্রদত্ত রেখা ও x অক্ষের ছেদবিন্দুর ভুজ পাওয়া যাবে।
প্রদত্ত রেখার সমীকরণ: 3x + 2y + 6 = 0
এখানে y = 0 বসিয়ে পাই,
3x + 2 × 0 + 6 = 0
বা, 3x = -6
বা, x = -2
সুতরাং, ছেদবিন্দু (-2, 0)।