দুটি বস্তুর ভর একই, তাদের মধ্যে দূরত্ব 5 m। যেকোনো একটির ভর 100 kg হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত?
সঠিক উত্তর: 2.67 × 10⁻⁸ N
ব্যাখ্যা: আমরা জানি, F = G(m₁m₂ / r²)।
এখানে, m₁ = 100 kg, m₂ = 100 kg, r = 5 m এবং G = 6.67 × 10⁻¹¹ Nm²kg⁻²।
মান বসিয়ে পাই, F = 6.67 × 10⁻¹¹ × (100 × 100 / 5²) N = 2.67 × 10⁻⁸ N।