-230° কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করবে?
সঠিক উত্তর: দ্বিতীয় চতুর্ভাগে
ব্যাখ্যা: -230° = -180° - 50°
= -2 × 90° - 50°
-230° একটি ঋণাত্মক কোণ। -230° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে দুই সমকোণ বা 180° ঘুরে একই দিকে আরও 50° ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে আসতে হয়েছে।
সুতরাং, -230° কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে।