কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণটির কী বলে?
সঠিক উত্তর: ঘাত
ব্যাখ্যা: কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণটির ঘাত বলে। x + 1 = 5, 2x - 1 = x + 5, y + 7 = 2y - 3 সমীকরণগুলোর প্রত্যেকটির ঘাত 1। এগুলো এক চলকবিশিষ্ট একঘাত সমীকরণ।
অতএব, y² + 2 = 2y সমীকরণে চলক y এর সর্বোচ্চ ঘাত 2।
সুতরাং, সমীকরণটির ঘাত 2।