একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে বাগানের দৈর্ঘ্য কত মিটার?
সঠিক উত্তর: 48
ব্যাখ্যা: মনে করি, বাগানের প্রস্থ = x মি.
.: বাগানের দৈর্ঘ্য = 3x মি.
.: বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 3x × x
= 3x² বর্গ একক
শর্তমতে, 3x² = 768
বা, x² = 256
.: x = 16
.: বাগানের দৈর্ঘ্য = 3 × 16 = 48 মি.