3x - 5y = 7, 6x - 10y = 15 এই সমীকরণজোটটি— i. অসামঞ্জস্য ii. একটি মাত্র সমাধান আছে iii. পরস্পর অনির্ভরশীল নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: দেওয়া আছে, 3x - 5y = 7 ...... (i)
6x - 10y = 15 ...... (ii)
সহগ ও ধ্রুবকের তুলনা, 3/6 = -5/-10 ≠ 7/15
বা, 1/2 = 1/2 ≠ 7/15
আমরা জানি, a₁x + b₁y = c₁ ...... (i)
a₂x + b₂y = c₂ ...... (ii)
সমীকরণজোটটির ক্ষেত্রে যদি a₁/a₂ = b₁/b₂ ≠ c₁/c₂ হয়, তবে সমীকরণজোটটি অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং এর কোনো সমাধান নেই।