একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলে, বড়জোর একটি T আসার সম্ভাবনা কত?
সঠিক উত্তর: 1/2
ব্যাখ্যা: একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপে মোট নমুনা বিন্দু = 8টি।
বড়জোর একটি T পাওয়ার অর্থ হলো 0টি অথবা 1টি T পাওয়া।
অনুকূল ঘটনা = {HHH, HHT, HTH, THH} = 4টি।
সুতরাং, বড়জোর একটি T আসার সম্ভাবনা = 4/8 = 1/2।