নিচের কোনটি মূলদ সংখ্যা?
সঠিক উত্তর: √18 / √32
ব্যাখ্যা: এখানে,
* √18 / √32 = √(9 x 2) / √(16 x 2) = 3√2 / 4√2 = 3/4 ; 3 ও 4 উভয়ই পূর্ণসংখ্যা। সুতরাং, 3/4 মূলদ সংখ্যা।
* √3 / √2 ; √3 ও √2 উভয়ই অমূলদ সংখ্যা। সুতরাং, √3 / √2 অমূলদ সংখ্যা।
* √8 / √6 = √(4 x 2) / √(2 x 3) = 2√2 / (√2 x √3) = 2/√3 ; √3 একটি অমূলদ সংখ্যা। সুতরাং, 2/√3 অমূলদ সংখ্যা।
* 1 / √8 = 1 / √(4 x 2) = 1 / 2√2 ; √2 একটি অমূলদ সংখ্যা। সুতরাং, 1 / 2√2 অমূলদ সংখ্যা।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (A)।