2x - 5y = 0 ও 3x + 2y = 0 সমীকরণজোটটির সমাধান সংখ্যা কয়টি?
সঠিক উত্তর: সমাধান অনন্য
ব্যাখ্যা: সমীকরণজোটটির x, y এর সহগদ্বয়ের অনুপাত যথাক্রমে 2/3 ও -5/2
যেহেতু 2/3 ≠ -5/2 এবং ধ্রুবপদ c₁ = c₂ = 0 হওয়ায় সমীকরণজোটটি সর্বদা সঙ্গতিপূর্ণ, পরস্পর অনির্ভরশীল এবং অনন্য (একটি মাত্র) সমাধান আছে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (B)।