আলিফ ৭ টাকা দরে y টি পেন্সিল এবং ৯ টাকা দরে (y + 3) টি খাতা কিনেছে। মোট মূল্য অনূর্ধ্ব ১৭১ টাকা হলে আলিফ সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে?
সঠিক উত্তর: ৯
ব্যাখ্যা: আলিফ পেন্সিল কিনতে ব্যয় করে = 7y টাকা
এবং খাতা কিনতে ব্যয় করে = 9(y + 3) টাকা
যেহেতু, পেন্সিল এবং খাতার মোট মূল্য অনূর্ধ্ব ১৭১ টাকা এবং ক্রয় করতে হবে সর্বাধিক।
শর্তমতে,
7y + 9(y + 3) ≤ 171
বা, 7y + 9y + 27 ≤ 171
বা, 7y + 9y + 27 - 27 ≤ 171 - 27 [উভয়পক্ষ থেকে ২৭ বিয়োগ করে]
বা, 16y ≤ 144
বা, y ≤ 144/16
বা, y ≤ 9
যেহেতু, সর্বাধিক পেন্সিল চাওয়া হয়েছে।
অর্থাৎ, y = 9
সর্বাধিক পেন্সিল কিনেছে ৯টি।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।