b, a, c ক্রমিক সমানুপাতিক হলে– i. a² = bc ii. b/a = c/a iii. (a+b)/(a-b) = (c+a)/(c-a) নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
ব্যাখ্যা: b, a, c ক্রমিক সমানুপাতিক হলে, b : a = a : c
বা, b/a = a/c
(i) নং সঠিক; যেহেতু b/a = a/c হতে পাই a² = bc
(ii) নং সঠিক নয়; যেহেতু b/a = a/c কিন্তু a/c ≠ c/a
(iii) নং সঠিক; যেহেতু b/a = a/c কে বিপরীতকরণ করলে পাই a/b = c/a। এরপর যোজন-বিয়োজন করলে পাই (a+b)/(a-b) = (c+a)/(c-a)।
অতএব (i) ও (iii) সঠিক।