বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: গতি

স্থির অবস্থান হতে 0.2 ms⁻² ত্বরণে গতিশীল বস্তুর 2000 cm দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে?

ক. 2.82 ms⁻¹
খ. 8 ms⁻¹
গ. 28.28 ms⁻¹
ঘ. 800 ms⁻¹

সঠিক উত্তর: 2.82 ms⁻¹

ব্যাখ্যা: আমরা জানি, v² = u² + 2as
এখানে,
বস্তুর আদিবেগ, u = 0 ms⁻¹ (স্থির অবস্থান)
বস্তুর ত্বরণ, a = 0.2 ms⁻²
বস্তুর অতিক্রান্ত দূরত্ব, s = 2000 cm = 2000 / 100 m = 20 m
বস্তুর শেষবেগ, v = ?
v² = 0 + 2 × 0.2 × 20
v² = 8
v = √8 = 2.82 ms⁻¹
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'গতি' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store