১০০ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে ২ মিনিট। এক মিনিট ঘোরার পর তার সরণ কত হবে?
সঠিক উত্তর: ২০০ মিটার
ব্যাখ্যা: ব্যক্তিটি ২ মিনিটে বৃত্তাকার পথটি একবার ঘুরে আসে। অর্থাৎ ১ মিনিটে সে বৃত্তাকার পথটির অর্ধেক পথ অতিক্রম করে।
১ মিনিটে অতিক্রান্ত দূরত্ব হবে বৃত্তের পরিধির অর্ধেক, যা মূলত বৃত্তের একটি ব্যাসের সমান।
সরণ = ব্যাস = ২ x ব্যাসার্ধ = ২ x ১০০ m = ২০০ m