2 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের একটি চাপ কেন্দ্রে 90° কোণ উৎপন্ন করলে চাপের দৈর্ঘ্য কত সে.মি. হবে?
সঠিক উত্তর: π সে.মি.
ব্যাখ্যা: দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ, r = 2 সে.মি.
কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 90° = (90 × π/180)ᶜ = π/2ᶜ
চাপের দৈর্ঘ্য, s = ?
আমরা জানি, s = rθ
= 2 × π/2
= π সে.মি.