একজন ছাত্র x টাকা দরে ৫ টি বলপেন এবং (x + 4) টাকা দরে ৭টি পেন্সিল কিনলে দোকানদার তার কাছে থেকে অনূর্ধ্ব ১১২ টাকা নিল। x-এর মানকে সঠিক কোনোভাবে প্রকাশ করা যাবে?
সঠিক উত্তর: 0 < x ≤ 7
ব্যাখ্যা: বলপেন ও পেন্সিলের মোট দাম = 5x + 7(x + 4)
শর্তানুযায়ী, 5x + 7(x + 4) ≤ 112
বা, 5x + 7x + 28 ≤ 112
বা, 12x ≤ 112 - 28
বা, 12x ≤ 84
বা, x ≤ 84/12
বা, x ≤ 7
আবার, যেহেতু x এর মান শূন্য হতে পারে না তাই 0 < x ≤ 7
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।