দুপুর 1:20 টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
সঠিক উত্তর: 80°
ব্যাখ্যা: দুপুর 1:20 টা অর্থাৎ ঘণ্টার কাঁটা, H = 1 এবং মিনিটের কাঁটা, M = 20
আমরা জানি, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = |(60 × H - 11 × M) / 2|°
= |(60 × 1 - 11 × 20) / 2|°
= |(60 - 220) / 2|°
= |-160 / 2|°
= 80°
অতএব, কোণটি 80°।