একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি x এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য y হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর: x/4 √(4y² - x²)
ব্যাখ্যা: সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 √(4a² - b²)
যেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য = a এবং ভূমির দৈর্ঘ্য = b।
এই প্রশ্নের ক্ষেত্রে,
সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = x/4 √(4y² - x²)।