2x - y = 16 এবং x - y = 4 সমীকরণজোটে y-এর মান কত?
সঠিক উত্তর: 8
ব্যাখ্যা: 2x - y = 16 ...... (i)
x - y = 4 ...... (ii)
সমীকরণ (i) হতে (ii) বিয়োগ করে পাই,
2x - y - x + y = 16 - 4
∴ x = 12
সমীকরণ (ii) এ x এর মান বসিয়ে পাই,
12 - y = 4
বা, y = 12 - 4
∴ y = 8