1.25̇ এর মূলদীয় ভগ্নাংশ প্রকাশ কত হবে?
সঠিক উত্তর: 113/90
ব্যাখ্যা: 1.25̇ = 1.25555 .......
= 1.2 + (0.05 + 0.005 + 0.0005 + .......)
এখানে, বন্ধনীস্থ অংশটি একটি অসীম গুণোত্তর ধারা।
ধারাটির প্রথম পদ, a = 0.05
সাধারণ অনুপাত, r = 0.005 / 0.05 = 0.1
∴ 1.25̇ = 1.2 + a / (1 - r)
= 1.2 + 0.05 / (1 - 0.1)
= 1.2 + 0.05 / 0.9
= 1.2 + 5/90
= 12/10 + 5/90
= (108 + 5) / 90
= 113/90
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।