একটি ভ্যান সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে নিচের কোনটি ঘটবে?
সঠিক উত্তর: ভরবেগের পরিবর্তনের হার একই থাকবে
ব্যাখ্যা: একটি ভ্যান সুষম ঢালু রাস্তা দিয়ে গড়িয়ে চললে মূলত অভিকর্ষজ বলের কারণে চলে। যেহেতু কোনো স্থানে অভিকর্ষজ ত্বরণ প্রায় একই থাকে তাই অভিকর্ষজ বল ও একই থাকবে। আবার নিউটনের ২য় সূত্র থেকে জানি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।
অর্থাৎ বল স্থির থাকলে ভরবেগের পরিবর্তনের হারও একই থাকবে।